কার্যকর দুর্নীতি নির্মূলে পক্ষপাত মুক্ত থাকতে হবে -মুসলিম লীগ

পূর্বের সরকার গুলোর চাইতে আওয়ামী লীগের গত ১০বছরের ধারাবাহিক শাসনামলে দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের ব্যাপকতা তুলনামূলক ভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারী দল ও তার অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রশাসনের কতিপয় আমলা দুর্নীতির মাধ্যমে শত-হাজার কোটি টাকার মালিক হয়েছেন, যা ক্রমে বেরিয়ে আসছে। গত রবিবার নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি দমন করার যে প্রত্যয় ব্যক্ত করেছেন তাতে দেশে চলমান দুর্নীতির ভয়াবহতা অনুমান করা যাচ্ছে।
আজ বেলা ১১.০০টায় বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি সাবেক মন্ত্রী ও স¦নামধন্য রাজনীতিবিদ কাজী আব্দুল কাদেরের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন।
মুসলিম লীগ মহাসচিব কাজী আবুল খায়ের বলেন, ক্ষমতাসীন জোট সরকারের শরীক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন কর্তৃক দুই লক্ষ হাজার কোটি টাকা বিেেদশ পাচার হয়েছে বলে যে বক্তব্য দিয়েছেন তা আমলে নিয়ে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণের দাবী জানান।
স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম বলেন, উন্নয়নের নামে যারা রাষ্ট্র ও জনগণের অর্থ লুণ্ঠন করেছেন তাদের আইনানুগ শাস্তি দিয়ে সরকারকে স্বচ্ছতা প্রমাণ করতে হবে।
সভাপতির বক্তব্যে আব্দুল আজিজ হাওলাদার দুর্নীতি দমনে প্রধানমন্ত্রীর ঘোষণাকে অভিনন্দন জানিয়ে বলেন কার্যকর ভাবে দুর্নীতি নির্মূলের স্বার্থে সরকারকে পক্ষপাত মুক্ত ভূমিকা পালনের আহ্বান জানান।
আরও বক্তব্য রাখেন, স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, অতিঃ মহাসচিব আকবর হোসেন পাঠান, কাজী এ.এ কাফী, সাংগঠনিক সম্পাদক খান আসাদ, কেন্দ্রীয় নেতা শহুদুল হক ভূইয়া, এ্যড. হাবিবুর রহমান, ইঞ্জি: ওসমান গণি, খোন্দকার জিল্লুর রহমান, মশিউর রহমান কায়েশ প্রমুখ। আলোচনা শেষে মরহুম কাজী আব্দুল কাদেরের রুহের মাগফেরাত ও দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।