অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
পরিবেশকদের সঙ্গে কৃষকদের একীভূত করে পরিবেশক সম্মেলন করেছে এসিআই পাওয়ার টিলার। রোববার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে এসিআই লিমিটেডের প্রধান কার্যালয়ে এ সম্মেলন হয়। ‘আসল স্টারদের আসল অধিনায়ক’ শীর্ষক ওই সম্মেলনে অংশ নেন এসিআই পাওয়ার টিলারে ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি বিন মুর্তজা।
৭০ জন পরিবেশকের সঙ্গে নির্বাচিত ২০ জন কৃষকও আনন্দঘন সম্মেলনে অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশের কৃষি উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ এবং ডিলারদের নিয়ে আলোচনা করেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ও পরিচালক (সেলস) আজম আলী।











