এসবিএসি ব্যাংকে নারী দিবস উদযাপন

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে দিবসটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক।
অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী ও মামুনুর রশিদ মোল্লা এবং ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।