বাংলাদেশ মুসলিম লীগের দফতর সম্পাদক, অর্থনীতির ৩০ দিন এর সম্পাদক ও প্রকাশক ইকোনমিক মিডিয়া অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান খোন্দকার জিল্লুর রহমানের পিতা এরফানুল হক খোন্দকারের ৪০তম মৃত্যুবার্ষিকী ১৮ই এপ্রিল ২০১৮। ১৯৭৮ সালের এই দিনে কুমিল্লা জেলার বরুড়া থানার বাসপুর গ্রামে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি ও বাসপুর এতিমখানা হাফিজিয়া মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।











