
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :-
শেয়ারবাজারে তালিকাভুক্ত কৃষি ও কৃষি খাদ্য খাতের কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাট্রিজ লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৯ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪ টায় রাজধানীর বাডাডায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।উক্ত সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।
এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। শেয়ারবাজারে তালিকাভুক্তির পরে প্রথম লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।












