
খোন্দকার জিল্লুর রহমান :-
গভীর রাতে হঠাৎ করে পড়ল যখন মনে
কি কথাটি বলব তোমায় ভাবছি মনে মনে।
মনের মাঝে যে কথাটি ঘুরছে অবিরল
দেহের মাঝে রক্ত দ্রুত করছে চলাচল।
কোন কথা শুনলেনাতো করলে নাকো বারন
একা একা সঙ্গোপনে করিয়ে নিলে আপন।
শ্রোতের টানে ভাষিয়ে গেলে হয়ে পথের শাথি
মনানন্দে একই সাথে কাটিয়ে নিলে রাতি।
সৃষ্টি সুখের উল্লাসে তে কাটল সারাক্ষন
নিজের মাঝে তৈরি হল এক ভিন্ন অনুরন।
জলের সিড়ী আগ্নেয় ঘীরি পেরিয়ে যখন এল
তুমুল শ্রোতের টানে সকল ভাসিয়ে নিয়ে গেল।
ভালবাসার অঙ্গীকারে সুঠাম দেহের সূগভীরে
লজ্জা-শরম সব ভুলে যাই,ভাবনাহীন অন্ধকারে।
আমার তুমি তোমার আমি হয়ে একাকার
কখনোযে ভাঙ্গবেনাকো মনের অঙ্গিকার।
দু-হাত তুলে খোদার কাছে মোদের প্রার্থনা
সারাজীবন রাখেন সুখে এটাই কামনা।
০৬-০৬-২০২১ ইং রচিত,…
————–***—————












