ক্রিষ্টাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের পরিচালনা পর্ষদের ৮৫তম সভা অনুষ্ঠিত

ক্রিষ্টাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের পরিচালনা পর্ষদের ৮৫তম সভা সম্প্রতি কোম্পানীর করপোরেট অফিসের বোর্ড রুমে (ডিআর টাওয়ার পুরানা পল্টন) ঢাকায় অনুষ্ঠিত হয়। কোম্পানীর চেয়ারম্যান আবদুল্লাহ আল-মামুদ (মাহিন) সভায় সভাপতিত্ব করেন। কোম্পানীর পরিচালকবৃন্দ এ এইচ এম মোজাম্মেল হক, আবদুল্লাহ হাসান, মো. তাজুল ইসলাম, আবদুল্লাহ আল-মামুন, আরাফাত রশিদ, শাহজাদী বেগম, ফারজানা মুন্নী, ফারহানা দানেশ, নাবিলা মাহমুদ এবং ইনডিপেন্ডেন্ট ডিরেক্টর ডঃ এম ওয়ালীউজ্জামান ও কাজী নাসিম উদ্দিন আহমেদ এবং মূখ্য নির্বাহী কর্মকর্তা মিয়া ফজলে করিম, এফসিএ সভায় উপস্থিত ছিলেন।