বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) কার্য্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর প্রেসিডেন্ট শেখ কবির হোসেন এর সভাপতিত্ব নির্বাহী কমিটির ১৮০তম সভা অদ্য ১১ই সেপ্টেম্বর, ২০১৯ইং তারিখে বিআইএ এর বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় ননলাইফ বীমা কোম্পানী সমুহের উন্নয়ন ও বিভিন্ন সমস্যাদি আলোচনাসহ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক ৩/৬/২০১৯ তারিখে জারিকৃত সার্কুলার নং নন-লাইফ/৬৪/২০১৯ এর নির্দেশনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ১৫% কমিশন বিষয়ে ঢাকা ক্লাবে ১৯শে জুন, ২৭শে জুলাই ও ১লা সেপ্টেম্বর, ২০১৯ সভা অনুষ্ঠিত হয়। ২৭শে জুলাই, ২০১৯ তারিখের সভায় ১৫% এর বেশী যাতে কমিশন প্রদান না হয় সে বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় ১৫% কমিশন এর বিষয়ে ব্যাখ্যা প্রদান করা হয়। ৫% অগ্রীম কর কর্তন করে ১৪.২৫% কমিশন এজেন্ট প্রদান করতে হবে।
আইডিআরএ থেকে surveillance কমিটির নাম পরিবর্তন করে পর্যবেক্ষন কমিটি বরাবর উপর প্রস্তাব করা হয়। বিআইএ থেকে দুটি কমিটি গঠন করার উপর গুরুত্ব প্রদান করা হয়। Complain cell এবং অপরটি Disciplinary কমিটি। মোজাফফর হোসেন পল্টুকে প্রধান করে কমিটির নন-লাইফ মেম্বারদের সদস্য করে Disciplinary কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
আইডিআরএ থেকে UMP এর বিষয়ে আইডিআরএ এবং বিআইএ এর সাথে যৌথ সভা অনুষ্ঠিত হবার পর UMP এর সকল কার্যক্রম গ্রহন করার উপর গুরুত্ব প্রদান করা হয়।
নির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন- প্রফেসর রুবিনা হামিদ, প্রথম ভাইস-প্রেসিডেন্ট; এ কে এম মনিরুল হক, ভাইস-প্রেসিডেন্ট; মোজাফফর হোসেন পল্টু; আব্দুল্লাহ আল মাহমুদ, মাহিন; সৈয়দ বদরুল আলম, নাসির উদ্দিন আহমেদ; আলহাজ্ব মোঃ ইসমাইল নওয়াব, পি. কে. রায়, এফসিএ, জামাল মোহাম্মদ আবু নাসের; মোঃ ইমাম শাহীন, এম এম মনিরুল আলম; আদিবা রহমান; ড. বিশ্বজিৎ কুমার মন্ডল এবং মোঃ শামসুল আলম উপস্থিত ছিলেন।