দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০১৯ আজ ৬ জুলাই (শনিবার) ঢাকার রেডিসন হোটেলে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল। ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম. রিয়াজুল করিম, (এফসিএমএ) সহ আরও অনেকেই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের উদ্ধোধনী বক্তব্যে প্রিমিয়ার ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল, ২০১৯ সালের প্রথম অর্ধ বছরের বৃদ্ধি ও উন্নয়ন উপলক্ষে ব্যাংকের শাখা পরিচালক এবং জোনাল হেডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি আরও বলেন, সাফল্যের এই প্রবণতা ২০১৯ সালের দ্বিতীয় অর্ধ বছরে ব্যাংকিং খাতে নিজেদের অবস্থানকে আরও সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে অংশগ্রহনকারী সকল শাখা পরিচালক, জোনাল হেড এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, ২০১৯ সালের প্রথম অর্ধ বছরে ব্যাংকের ব্যবসায়িক কর্মক্ষমতা পর্যালোচনা করেন এবং ২০১৯ সালের পূর্ণ লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে ব্যাংক ব্যবসায় উন্নয়নের কলাকৌশল এবং চ্যালেঞ্জের ওপর গুরুত্ব আরোপ করেন।
২০১৯ সালের শেষে প্রিমিয়ার ব্যাংককে দেশের অন্যতম সেরা ব্যাংকের তালিকায় আরো এগিয়ে নিয়ে যেতে- বর্তমান মুদ্রা বাজার, অর্থনৈতিক পরিস্থিতি এবং সার্বিক বাণিজ্যিক অগ্রগতি পর্যালোচনা সাপেক্ষে দক্ষ লোকবল নিয়োগ, পরিকল্পিত ব্যবসা ও নতুন নতুন ব্যবসায়িক পন্যের প্রচলন আবশ্যিক বলে মত প্রদান করেন ব্যাংকের উপদেষ্টা, এমডি এবং সিইও সহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

The Premier Bank Ltd. Half-Yearly Business Conference-2019 Held

Half-yearly Business Conference-2019 of Premier Bank was held on 6th July, 2019 (Saturday) at Radisson Blu Dhaka Water Garden. Freedom Fighter Dr. H.B.M. Iqbal, Honorable Chairman, Board of Directors of The Premier Bank Limited graced the occasion as Chief Guest. Advisor of the bank Muhammed Ali & Managing Director & CEO M. Reazul Karim, FCMA among others, were present in the meeting.

In the inaugural speech, Freedom Fighter Dr. H.B.M. Iqbal, Honorable Chairman, Board of Directors of The Premier Bank Limited has shown gratitude to the Branch Managers & Zonal Heads of the bank over the growth & development of the bank during 1st half of the year and hoped that the trend of the success will be enhanced further in the 2nd Half of the year to strengthen Bank’s position in the banking sector.

All Branch Managers, Zonal Heads along with all Division Heads of Head Office were the key participants on the occasion which reviewed the business performance of the Bank in the first six months of the year and focused on strategies and challenges to turn around the business of the bank to achieve the objectives and yearly target for 2019.

In the backdrop of current financial scenario, fundamental market and trade situation, Adviser, MD & CEO of the Bank highlighted on expansion and inspiration of human capital, upholding compliances and changing business products to make a big leap forward and reaffirm Premier Bank’s position as one of the top performing banks in the country by the end of 2019.