
অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
শিক্ষকদের দুর্বলতা ও নানা সমস্যা চিহ্নিত করতে এবং দক্ষ শিক্ষক তৈরিতে ঢাকার কানাডিয়ান ইউনিভার্সিটিতে ‘ইফেক্টিভ টিচিং মেথড’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এই কর্মশালায় রিসোর্স পারসোন হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব মালয়েশিয়া পারলিসের স্কুল অব বিজনেস অ্যান্ড টেকনোপ্রেনিউরিশিপের প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম। পাঠদান কৌশল যেন আনন্দদায়ক হয়, সে বিষয়ে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি বাংলাদেশ ও মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থার পার্থক্য তুলে ধরেন ড. আমিনুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিভার্সিটির বিজনেস স্কুলের প্রধান এস এম আরিফুজ্জামান আরিফ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের প্রধান ড. আব্দুল্লাহ-আল মঞ্জুর হোসেন, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রধান ড. নুরুল ইসলাম বাবুল, শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স বিভাগের প্রধান ক্যাপ্টেন কাজী আলী ইমাম, ইইই বিভাগের প্রধান ড. মো. শাহরুখ আদনান খান ও ইংরেজি বিভাগের প্রভাষক মিস নুজহাত আফরীনসহ বিভিন্ন অনুষদের শিক্ষকরা।












