প্রাইম ইন্স্যুরেন্সের নির্বাহী কমিটির নতুন সভাপতি মাহানুর উম্মেল আরা

ব্যবসায়ী উদ্যোক্তা ও প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক মাহানুর উম্মেল আরা কোম্পানির নির্বাহী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ৩১০তম সভায় তাকে এ পদে নির্বাচন করা হয়।
মাহানুর উম্মেল আরা শেফার্ড ওয়ার্ল্ড ট্রেড লিমিটেডের পরিচালক। একই সঙ্গে তিনি গুলশান সোসাইটি ও গুলশান ইয়ুথ ক্লাবের আজীবন সদস্য। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত।