গ্লোবাল এশিয়ান অব দ্য ইয়ার সম্মানে ভূষিত সামিটের চেয়ারম্যান

সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ‘গ্লোবাল এশিয়ান অব দ্য ইয়ার ২০১৮’ সম্মানে ভূষিত করেছে এশিয়া ওয়ান ম্যাগাজিন। সম্প্রতি সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস এক্সপো অ্যান্ড কনভেনশন সেন্টারে এশিয়া ওয়ানের দশম সংস্করণ উপলক্ষে আয়োজিত ‘প্রাইড অব এশিয়া— এশিয়ান বিজনেস অ্যান্ড সোস্যাল ফোরাম ২০১৯’-এ মুহাম্মদ আজিজ খান সিঙ্গাপুরের পার্লামেন্ট মেম্বার প্যাট্রিক টের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। —বিজ্ঞপ্তি