কাজী তউহীদ উল আলম সম্প্রতি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে যোগদান করেছেন। এর আগে তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও বিনিয়োগ উইংয়ের প্রধান ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী কাজী তউহীদ উল আলম ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল (ওভারসিজ) লিমিটেড (বর্তমানে ইস্টার্ন ব্যাংক), ব্যাংক ইন্দোসুয়েজ ও ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
৩২ বছরের বর্ণাঢ্য ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ব্যাংকের বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণের লক্ষ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স, ইতালিসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। বিজ্ঞপ্তি












