রাজধানীর পল্লবীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে সম্প্রতি মাস্টার্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল প্রধান অতিথি ছিলেন। মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসি অনুষদের ডিন কমডোর এম জিয়াউদ্দিন আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে মাস্টার ইন মেরিটাইম সায়েন্স, মাস্টার ইন মেরিটাইম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও মাস্টার ইন মেরিন বায়োটেকনোলজির প্রথম ব্যাচ, এলএলএম মেরিটাইম ল’ ও মাস্টার ইন পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্টের চতুর্থ ব্যাচ এবং মাস্টার ইন মেরিটাইম বিজনেসের দ্বিতীয় ব্যাচের নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি












