সিটিব্যাংক সম্প্রতি বাংলাদেশের অন্যতম শীর্ষ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৬’ স্বীকৃতি পেয়েছে। কর্পোরেট গভর্নেন্স বজায় রাখার ক্ষেত্রে সুদৃঢ় ভূমিকার জন্য ব্যাংকটির এ পুরস্কার লাভ করে। ইনস্টিটিউটঅব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছ থেকে সিটি ব্যাংকের চীফ ফিন্যান্সিয়াল অফিসার মাহবুবুর রহমান এই পুরস্কারটি গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে সরকারি-বেসরকারিসহ বিভিন্ন কর্পোরেট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।











