ট্রাস্ট ইসলামী লাইফের গ্রাহকদের এভারকেয়ার হাসপাতালে বিশেষ সুবিধা

অর্থনীতির ৩০ দিন সংবাদ :
উন্নত চিকিৎসাসেবা এখন আরও সহজলভ্য! আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে Trust Islami Life Insurance PLC এবং দেশের প্রথম JCI-স্বীকৃত বিশ্বমানের হাসপাতাল Evercare Hospital Dhaka নিয়ে এসেছে এক দারুণ সুবিধা
এখন থেকে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাথে যুক্ত সদস্যরা এভারকেয়ার হাসপাতালে পাচ্ছেন বিশেষ সব স্বাস্থ্যসেবা এবং আকর্ষণীয় ছাড়।
এক নজরে বিশেষ সুবিধাগুলো:
৫% ডিসকাউন্ট: হাসপাতাল অ্যাডমিশন এবং ডায়াগনস্টিক টেস্টের (ল্যাব ও রেডিওলজি) ওপর থাকছে বিশেষ ছাড়।
সুবিধা পাবেন যারা: শুধু আপনি নন; আপনার স্পাউস, সন্তান (২১ বছরের নিচে) এবং আপনার বাবা-মাও এই সুবিধার আওতাভুক্ত থাকবেন!
কর্পোরেট প্রিভিলেজ: প্রায়োরিটি অ্যাপয়েন্টমেন্ট ও অ্যাডমিশন, ডেডিকেটেড কেয়ার ম্যানেজার এবং ওয়ান-স্টপ কর্পোরেট সার্ভিস ডেস্কের সুবিধা।
২৪/৭ ইমার্জেন্সি সাপোর্ট: সার্বক্ষণিক এক্সপার্ট ডাক্তার, ইমার্জেন্সি ও ট্রমা কেয়ার, আইসিইউ এবং অ্যাডভান্সড লাইফ-সেভিং অ্যাম্বুলেন্স। এছাড়া ঢাকা সিটির ভেতর হোম স্যাম্পল কালেকশনের সুবিধাও থাকছে!
বিশেষ দ্রষ্টব্য: এই কর্পোরেট ডিসকাউন্ট ও সুবিধাগুলো উপভোগ করতে হাসপাতালে সেবা নেওয়ার সময় অবশ্যই আপনার অর্গানাইজেশন আইডি কার্ড (Organization ID Card) প্রদর্শন করতে হবে।