পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার — ড. মুহাম্মদ ইউনূস

অর্থনীতির ৩০ দিন সংবাদ :
পাসপোর্ট দেওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার।
প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ আজ রোববার তাঁর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন।
ফয়েজ আহম্মদ বলেন, আজ জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।