বেঙ্গল ইসলামি লাইফের উন্নয়ন কর্মকর্তাদের ৩ দিনের আবাসিক কর্মশালা

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর নির্বাচিত সেলস্ ম্যানেজার (এসএম) এবং ব্রাঞ্চ ম্যানেজার (বিএম) পদমর্যাদার কর্মকর্তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে ১২ হতে ১৪ মে, ২০২৪ খ্রিঃ পর্যন্ত ০৩ (তিন) দিনব্যাপী “সেলস্
ম্যানেজমেন্ট এন্ড সুপারভাইজরি স্কিল ডেভেলপমেন্ট ফর মিড-লেভেল সেলস্ এক্সিকিউটিভস” (ঝষধবং গধহধমবসবহঃ ্ধসঢ়; ঝঁঢ়বৎারংড়ৎু ঝশরষষ উবাবষড়ঢ়সবহঃ ভড়ৎ গরফ-খবাবষ ঝধষবং ঊীবপঁঃরাবং ) শীর্ষক এক আবাসিক প্রশিক্ষণ কর্মশালা ব্র্যাক লার্নিং সেন্টার, উত্তরা, ঢাকায় অনুষ্ঠিত হয়। বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর পরিচালানা ও তত্ত্বাবধানে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন সেলস্ এন্ড সফট স্কিলস ট্রেইনার আল আমিন মোহাম্মদ, প্রতিষ্ঠাতা এবং সিইও নেক্সট লেভেল, ইস্ট ওয়েস্ট বিশ^বিদ্যালয়ের ব্যাবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার কামরুল হাসান এবং বেঙ্গল ইসলামি লাইফের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগন।

প্রশিক্ষণ শেষে সফলভাবে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর সম্মানিত পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ড. আহমেদ আল ওয়ালী। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম-এর সভাপতিত্বে এবং ব্রাঞ্চ সার্ভিসেস বিভাগের প্রধান ও ডিভিপি শাহাদাত হোসেন ভূইয়ার পরিচালনায় উক্ত অনুুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন স্মার্ট প্রকল্প প্রধান ও অতিঃ ব্যবস্থাপনা পরিচালক এম. এ. রব খান, ইসলামি প্রকল্প প্রধান ও অতিঃ ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ুন কবির, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও এলিগেন্ট প্রকল্প প্রধান মোঃ জসিম উদ্দিন এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।