পিপলস ইন্স্যুরেন্স -এর বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত

অর্থনীতির ৩০ দিন সংবাদ :
পিপলস ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৪ আজ দুপুর ২ টায় সাদিক এগ্রো, গুলশান-২, ঢাকায় অনুষ্ঠিত হয়। করোনাজনিত কারনে বিগত ৩টি বছর এ সম্মেলন ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হলেও এ বছর ব্যপক উদ্দীপনার মাধ্যমে সম্মেলনটি সফলতার সাথে সমাপ্ত হয়। উপমহাদেশের প্রখ্যাত বক্তা, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর প্রাক্তণ চেয়ারম্যান এবং পিএইচপি ফ্যামিলীর বর্তমান চেয়ারপার্সন
আল-হাজ্ব সূফী মোহাম্মদ মিজানুর রহমান এ সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারনে শেষ মুুহুর্তে তিনি উপস্থিত হতে পারেননি। তবে তিনি সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য দোয়া করে একটি বার্তা পাঠিয়েছেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন, কনফারেন্স চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী, প্রধান বক্তা, সম্মানিত পরিচালক মোহাম্মদ আলী হোসেন, মূল আলোচনাকারী, সম্মানিত পরিচালক আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং কোম্পানীর উপদেষ্টা এম. এইচ. খালেদ মহোদয়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পরিচালক মোঃ ফরহাদ আহমেদ আকন্দ, সম্মানিত পরিচালক সাইফুল আরেফিন খালেদ, সম্মানিত পরিচালক মোঃ মাহবুবুর রহমান পাটোয়ারী, সম্মানিত স্বতন্ত্র পরিচালক শোভিত বিকাশ বড়–য়া, এফসিএমএ, সম্মানিত স্বতন্ত্র পরিচালক দিলশাদ আহমেদ এবং সম্মানিত স্বতন্ত্র পরিচালক এম.এম.জি সারওয়ার, প্রাক্তণ চেয়ারম্যান শাহাজাদা মাহমুদ চৌধুরী, কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা এস.এম. আজিজুল হোসেন এবং প্রধান কার্যালয় এবং শাখা অফিস হতে আগত সকল উর্দ্ধতন নির্বাহীগণ।
কোম্পানীর চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন এবং সঞ্চালন করেন কোম্পানী সচিব শেখ মোঃ সরফরাজ হোসেন, এসিএস। সম্মেলনের শুরুতে আগত সকল অতিথীদের ফুল দিয়ে বরন করে নেয়া হয়। সিইও মহোদয় সম্মেলনের আলোচ্যসূচী অনুযায়ী শাখা প্রধান এবং ব্যবসা উন্নয়ন কর্মকর্তাদের উদ্দ্যেশে ২০২৩ সালের ব্যবসায়িক কর্মপরিধি মূল্যায়ন এবং ২০২৪ সালের জন্য ব্যবসায়িক লক্ষ্যমাত্রাসহ কর্মপরিধি ঘোষনা করেন। তিনি আইডিআরএ কর্তৃক প্রদত্ত দিক নির্দেশনা তুলে ধরেন এবং পরিপালন করার জন্যও অনুরোধ করেন। তিনি সকল শাখা অফিস সহ প্রত্যেক উন্নয়ন কর্মকর্তাদের লক্ষ্যমাত্রা এবং তাদের অর্জন তুলে ধরেন। শতভাগ ব্যবসা আহরনকারী কর্মকর্তাদের সার্টিফিকেট প্রদান করা হয়। সম্মেলনে আগত বাকি সকল উন্নয়ন কর্মকর্তাদেরকেও ক্রেস্ট প্রদান করা হয়।
শাখা অফিস হতে আগত কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জোনাল অফিস প্রধান ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা, কাওরান বাজার শাখা প্রধান ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ
শাহনেওয়াজ খান, প্রধান কার্যালয়ের লোকাল শাখা প্রধান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাফরিনুর রহমান, এলিফ্যান্ট রোড শাখা প্রধান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরিফুর রহমান, রাজশাহী শাখা প্রধান ও সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সামাদ, খুলনা শাখা প্রধান ও সহকারী ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মিজানুর রহমান এবং প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মুরতুজা জামান।
সম্মেলনের মাঝামাঝিতে বিগত কয়েক বছর ধরে যে সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ কোম্পানী হতে অবসর গ্রহন করেছেন, তাদের বিদায় মুহুর্ত চিরস্মরনীয় রাখার জন্য পরিচালকমন্ডলী তাদেরকে ক্রেস্ট দিয়ে বিদায় সম্ভাষন
জানান। কোম্পানীর উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ হোসেন খালেদ বক্তব্য রাখেন। তিনি বলেন, এ সম্মেলনের মাধ্যমে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের পরিচালক মহোদয়ের মূল্যবান বক্তব্য, মূখ্য নির্বাহী কর্মকর্তা মহোদয়ের ব্যবসায়িক কর্ম পরিকল্পনা এবং বিশেষ অতিথি মহোদয়ের প্রানোচ্ছাস এবং মূল্যবান দিক নিদের্শনা উপস্থিত কর্মকর্তাদের দক্ষতার সহিত ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার পথ সুগম এবং আরও কার্যকরী করে তুলবে। পাশাপাশি সম্মেলনের মাধ্যমে উপস্থিত কর্মকর্তাদের নলেজ শেয়ারিং এবং মূল্যবান পরামর্শ কোম্পানীর উর্ধতন কর্তৃপক্ষের পক্ষে পরবর্তী নীতি নির্ধারনে মূল্যবান ভূমিকা পালন করবে।
সম্মেলনের প্রধান আলোচক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী তার বক্তব্যে তুলে ধরেন যে, বীমা গ্রহীতাসহ সম্ভাব্য ক্লায়েন্টদেরকে উত্তম সেবা প্রদানের মাধ্যমে কোম্পানীকে ব্যবসায় সমৃদ্ধ এবং মুনাফা অর্জনের লক্ষ্যে একনিষ্ঠভাবে আপনাদেরকে কাজ করে যেতে হবে। বীমা গ্রহিতার সন্তুষ্টি অর্জন একটি প্রতিষ্ঠানের ব্যবসা বৃদ্ধিসহ সুনাম অর্জনের জন্য একটি অন্যতম পাথেয়।
সম্মেলনের প্রধান বক্তা মোঃ আলী হোসেন মহোদয় তার মূল্যবান বক্তব্য পেশ করেন। তিনি সকলকে নিয়ম নীতি মেনে ব্যবসা পরিচালনা করার জন্য অনুরোধ করেন। তিনি আইডিআরএ এর নতুন গাইডলাইন কোম্পানীতে দ্রুত
বাস্তবায়ন করার জন্য নির্দেশনা দেন। মূখ্য নির্বাহী কর্মকর্তাকে নতুন নতুন বীমা প্রোডাক্ট আনার ব্যাপারেও এবং শেয়ারহোল্ডারদের অধিক সন্তুষ্টির জন্য বীমা গ্রহীতার পরিসর বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করেন। প্রধান আর্থিক
কর্মকর্তাকে ব্যয় সংকোচন করে এফআরসি অনুযায়ী হিসাব প্রস্তুত করতে উপদেশ দেন এবং কোম্পানী সচিবকে যথাযথভাবে সকল কম্পøায়েন্স মেনে অফিস পরিচালনা করার জন্য নির্দেশনা দেন। সর্বপোরী দেশ ও মানুষের কল্যানে কাজ করার জন্য সকলকে অংগীকারাবদ্ধ করেন।
মঞ্চে উপবিষ্ট সকল অতিথীদের সম্মান প্রদর্শনপূর্বক তাদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। পরিশেষে সম্মেলনে আগত শাখা প্রধান এবং কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করে সম্মেলন পরিসমাপ্তি করার জন্য ভোট অব থ্যাংকস প্রদান করেন কনফারেন্স চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী। সেখানে তিনি বলেন, ২০২৩ সালে যারা সফলতা অর্জন করেছেন এবং সম্মানিত হয়েছেন, তাদের কৃতিত্বে আমি সম্বর্ধনা জানাই এবং যারা লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে আছেন, তাদের ভবিষ্যত উজ্জল কামনা করছি। আপনাদের জোর প্রচেষ্টা এবং একান্ত সহযোগীতায় বিশ^ব্যাপী মন্দা থাকা সত্ত্বেও ২০২৩ সালে ব্যবসায় লক্ষ্যমাত্রা অর্জন সন্তোষজনক।
আমাদের কোম্পানীর নতুন মাত্রা নির্ধারণের জন্য আপনাদের অব্যাহত সহায়তা কামনা করে, এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বার্ষিক ব্যবসা ম্মেলন-২০২৪ এর সমাপ্তি ঘোষনা করেন।