
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সম্প্রতি সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ চট্ট্রগ্রাম অঞ্চলের সফল উন্নয়ন কর্মী/কর্মকর্তাদের নিয়ে হোটেল সৈকত, চট্টগ্রামে “প্রশিক্ষণ ও উন্নয়ন সভা ২০২৩” আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কোম্পানীর মাননীয় চেয়ারম্যান জনাব মুজিবুল ইসলাম। উক্ত সভায় কোম্পানীর মাননীয় চেয়ারম্যান আগত সকল উন্নয়ন কর্মী/কর্মকর্তাদের ব্যবসা ও রিক্রুটমেন্ট বৃদ্ধি, পলিসি তামাদির হার কমানো, দ্রুত গ্রাহকদের সার্ভিস প্রদান সহ বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব নিমাই কুমার সাহা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ ইদ্রিস মিয়া তালুকদার। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানীর চট্টগ্রাম অঞ্চলের জিএমগণ সহ সকল শাখা নির্বাহী ও সফল উন্নয়ন কর্মকর্তাবৃন্দ।












