
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
০৬ জুলাই, ২০২৩ খ্রিঃ তারিখে বেঙ্গল ইসলামি লাইফ এবং বহুজাতিক তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান স্টিবো ডিএক্স-এর সাথে ইসলামি শরি’আহ ভিত্তিক গোষ্ঠী তাকাফুল চুক্তি স্বাক্ষরিত হয়। ঢাকাস্থ বেঙ্গল ইসলামি লাইফ-এর প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পাদিত হয়। এই গোষ্ঠী তাকাফুল চুক্তির আওতায় বেঙ্গল ইসলামি লাইফ স্টিবো ডিএক্স-এ কর্মরত কর্মকর্তাদের শরি’আহ‘র নিরিখে গোষ্ঠী জীবন এবং স্বাস্থ্য তাকাফুল সুবিধা প্রদান করবে। বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং স্টিবো ডিএক্স-এর ব্যবস্থাপনা পরিচালক সাদিয়া কামাল স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির, কর্পোরেট ব্যবসা বিভাগের প্রধান মোঃ মাজহারুল ইসলাম রানা, দাবি বিভাগের প্রধান মোঃ আনিসুর রহমান সুমন ও স্টিবো ডিএক্স-এর ব্যবস্থাপক (একাউন্টস এন্ড এডমিন) মোঃ আমিরুল ইসলাম এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোঃ কাদের কিবরিয়া প্রমুখ।












