নিটল ইন্স্যুরেন্স-এর ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
নিটল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর ২৪তম বার্ষিক সাধারণ সভা ২০ই জুন, ২০২৩ইং তারিখে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নিটল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এর ভাইস- প্রেসিডেন্ট এবং দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারর্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর পরিচালক এ কে এম মনিরুল হক। তিনি কোম্পানীর বিগত বৎসরের ব্যবসায়িক সাফল্য ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোকপাত করেন। সভায় কোম্পানীর ভাইস-চেয়ারম্যান জুবায়ের হুমায়ুন খন্দকার, পরিচালক নাঈমা হক, মাহমুদুল হক শামীম, মোঃ মুরাদ হোসেন রিপন, স্বতন্ত্র পরিচালক মোঃ আব্দুল আজিজ, এফসিএমএ ও ডঃ রঞ্জন কুমার মিত্র, এফসিএমএ, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল করিম, প্রধান আর্থিক কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন এবং প্রধান অভ্যন্তরীন নিরিক্ষা ও কমপ্লায়েন্স মোঃ লিয়াকত হোসেন এফসিএমএ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কোম্পানী সচিব। সভায় ২০২২ সালের বিনিয়োগকারীদের জন্য ১১% নগদ লভ্যাংশ পাশ করা হয়। বিপুল সংখ্যক শেয়ার হোল্ডারবৃন্দের ভার্চুয়াল অংশগ্রহনের মধ্য দিয়ে সাধারণ সভা শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়।