
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ সম্প্রতি চট্ট্রগ্রাম জোনের আওতাধীন জিইসি মোড় শাখা কার্যালয়ে সফল উন্নয়ন কর্মী/কর্মকর্তাদের নিয়ে “ব্যবসা উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মশালা” আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কোম্পানীর মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা। উক্ত সভায় আগত সকল উন্নয়ন কর্মী/কর্মকর্তাদের ব্যবসা ও রিক্রুটমেন্ট বৃদ্ধি, পলিসি তামাদির হার কমানো, দ্রুত গ্রাহকদের সার্ভিস প্রদান সহ বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিইসি মোড় শাখা কার্যালয়ের ইনচার্জ ও জিএম জাবেদ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিজিএম, নবীর উদ্দিন, ডিজিএম আবুল কালাম আজাদ সহ উক্ত অফিসের আওতাধীন সকল অফিস ইনচার্জ ও সফল উন্নয়ন কর্মকর্তাবৃন্দ।












