ICSB ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পেল সন্ধানী লাইফ ইনস্যুরেন্স


অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ 9th ICSB National Award for Corporate Governance Excellence -2021 ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে লাইফ ইনস্যুরেন্স ক্যাটাগরিতে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি সালমান এফ.রহমান, এমপি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বেসরকারী শিল্প ও বিনিয়োগ এবং বিশেষ অতিথি এম.এ মান্নান, এমপি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এর নিকট থেকে সম্মানসুচক পুরস্কারের ট্রফি গ্রহন করেন কোম্পানীর চেয়ারম্যান মুজিবুল ইসলাম ও মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাননীয় সভাপতি নাজমুল হক পাপন, এমপি, তপন কান্তি ঘোষ, সিনিয়র সেক্রেটারী, বাণিজ্য মন্ত্রণালয়, মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস, প্রেসিডেন্ট ও এম. নুরুল আলম এফসিএস, চেয়ারম্যান, কর্পোরেট গভর্নেন্স কমিটি, আইসিএসবি সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ। এছাড়াও সন্ধানী লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ ইদ্রিস মিয়া তালুকদার, ডিএমডি ও সিএফও মোঃ রফিক আহমেদ এবং উর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।