
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
করপোরেট সুশাসনের জন্য ৯ম আইসিএসবি ন্যাশনাল করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১ এ স্বর্ণ পদক পেয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। শনিবার (১৭ ডিসেম্বর) হোটেল সোনারগাঁওয়ে এই পুরস্কার হস্তান্তর করে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপির নিকট থেকে সম্মানসুচক পুরস্কারের ট্রফি গ্রহণ করেন প্রগতি লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিএফও চন্দ্র শেখর দাস এফসিএ এবং কোম্পানি সেক্রেটারি জগদীশ কুমার ভঞ্জ এফসিএস।












