ব্যাংকের টাকা আত্মসাৎ করার অিভনব পদ্দতি ভুল ঠিকানায় কাগুজে কোম্পানি খোলা

অর্থনীতির ৩০ দিন সংবাদ :
অিভনব পদ্দতি ব্যাংক থেকে ঋণের নামে টাকা বের করে নেবেন? পদ্ধতি খুবই সোজা। এ জন্য সহজ পদ্ধতি হলো ভুয়া ঠিকানায় কাগুজে প্রতিষ্ঠান খোলাএবং সম্পর্ক তৈরি করে ঋণ নেওয়া। তবে এর জন্য যা সদরকার অবশ্যই সংশ্লিষ্ট ব্যাংকের মালিকপক্ষ ও ব্যবস্থাপনার যোগসাজশ লাগবে। আর প্রয়োজন রাজনৈতিক প্রভাব এবং অভ্যন্তেরিন সম্পর্ক ব্যবহার করে প্রশাসনকে চুপ থাকতে/নিয়ন্ত্রন করতে বাধ্য করা।
বহুল আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদার নামে-বেনামে অনেকগুলো কোম্পানি খুলে তারপরই দখল করেছিলেন একাধিক আর্থিক প্রতিষ্ঠান। তিনি অবশ্য শিখেছিলেন আরেক বড় ব্যবসায়ী গ্রুপের প্রধানের কাছ থেকে। ব্যবসায়ী গ্রুপের সেই প্রধান শিখেছিলেন আবার দেশের একজন ব্যবসায়ী নেতার কাছ থেকে। তিনি মূলত এ পদ্ধতিতে কোম্পানি খুলে শেয়ারবাজার থেকে অর্থ তুলে নিতেন।
ব্যাংকিং সূত্রগুলো জানায়, একসময় ব্যবসায়ীরা নিজের কোম্পানির নামে ব্যাংক থেকে ইচ্ছেমতো ঋণ নিতেন। এক প্রতিষ্ঠানের কাছে যাতে বেশি ঋণ চলে না যায়, এ জন্য সীমা আরোপ করে কেন্দ্রীয় ব্যাংক। এরপরই শুরু হয় অন্যের নামে, ভুয়া নাম–ঠিকানা ব্যবহার করে সরকারি ব্যাংক থেকে ঋণ নেওয়া। যা সম্প্রতি দেখা গেছে ইসলামি ব্যাংক. ফাষ্ট সিকিউরিটি ইসলামি ব্যাঙখ এবং সোসাল ইসলামি ব্যাংক লিমিটেডে।