“আপেক্ষিক জীবন”(দুষ্টি কলম)

কলমে : খোন্দকার জিল্লুর রহমান–
তারিখ : ১০/১১/২০২২
আমি রোদ্রকে ডেকে বলেছিলাম আমাকে শুকিয়ে দাও
রোদ্র গোমরা মুখে মেঘের আড়ালে নিজেই হারিয়ে গেলো,
বৃষ্টিকে ডেকে বলেছিলাম আমাকে চুবষে ভিজিয়ে নাও
বৃষ্টি রোদ্র-ছায়ার সাথে মিশে দ্রুত গতিতে থেমে গেলো।
আকাশকে ডেকে বলেছিলাম আমাকে বিশাল বানিয়ে দাও
আকাশ আমাকে রাত্র পর্যন্ত দীর্ঘ অপেক্ষায় রেখে দিলো,
রাত্রিকে ডেকে বলেছিলাম আমাকে অন্ধকারে ঢেকে নাও
রাত্রি ভোরের আলোর স্নিগ্ধ পরশে নিজেকে বিলিয়ে দিলো।
আমি দিনকে বলেছিলাম আমার বয়স কদিন কমিয়ে দাও
আমাকে অপেক্ষায় রেখে দিন সময় পার করতে থাকলো,
সময়কে ডেকে বললাম আমার জীবনে আসবে কবে সুদিন
সুদিন পালিয়ে যেতে যেতে বলল এবার দেখে নাও দুর্দিন।
আমি সৃষ্টিকে বলেছিলাম আমাকে স্রষ্টার কাছে নিয়ে চলো
সৃষ্টি অবাক কণ্ঠে দ্বায় এড়িয়ে আমাকে ধরায় রেখে গেলো,
আমি স্রষ্টাকে বলেছিলাম আমাকে তোমার কাছে রেখে দাও
স্রষ্টা আমাকে সৃষ্টি সুখের উল্লাসে ধরায় পাঠিয়ে দিলো।
আমি বাবা-মাকে বলেছিলাম তোমরা যেওনা আমাকে ছেড়ে
বাবা-মা বলেছে সন্তানের কষ্ট বাবা-মার অন্তরে সইবে নারে,
স্রষ্টাকে বলেছিলাম বাবা-মাকে রেখে যেন আমাকে নিয়ে যায়
স্রষ্টা জানিয়ে দিল সন্তানের মৃত্যু বাবা-মার অন্তরে কষ্ট বাড়ায়।
চিৎকার করে বলেছিলাম সুন্দর পৃথিবীতে আমি বাঁচতে চাই
স্রষ্টা আমাকে বলল তোমাকে আর রেখে যাবার সময় নাই,
আমি মানুষের জন্য অনন্তকাল বেঁচে থাকার ইচ্ছে হয়েছিলো
স্রষ্টা আমাকে সময় নাদিয়ে নিজের নিকট উঠিয়ে নিয়ে গেলো।
                   সমাপ্তি