
অর্থনীতির ৩০ দিন ডেস্ক:
সম্প্রতি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিঃ এর ২২তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানির সম্মানিত চেয়ারপার্সন জনাব শেখ কবির হোসেন সভাপতিত্ব করেন। সভায় ২০২১ইং সালের নিরীক্ষিত হিসাবের ভিত্তিতে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় অংশগ্রহণ করেন কোম্পানির সম্মানিত পরিচালক জনাব মোঃ মোতালেব হোসেন, জনাব এ.কে. আজাদ (মডার্ন ওয়াশিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর প্রতিনিধি), আল-হাজ্ব মোঃ রুহুল আমিন, মি. কৈলাশ চৈন্দ্র বাড়ৈ, মি. গঙ্গাচরন মালাকার, মি.সুমিত কুমার বাড়ৈ, মিসেস ফাহমিদা ওয়ালিউল্লাহ, জনাব রেজাউল হক (সারাফ ওয়াশিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক মনোনীত), জনাব বেলাল হোসেন, সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ছাড়াও আরও অংশগ্রহণ করেন সম্মানিত ইনডিপেনডেন্ট পরিচালক ও অডিট কমিটির চেয়ারপার্সন জনাব শহিদুল ইসলাম নিরু, ইনডিপেনডেন্ট পরিচালক ও এনআরসি এর চেয়ারপার্সন ড. শরীফ এনামুল কবির, ইনডিপেনডেন্ট
পরিচালক জনাব দেলোয়ার হোসেন রাজা, এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) জনাব মোঃ সামসুল হুদা। এছাড়া, কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ মোসাদেক কবির, সিএফও, কোম্পানি সচিব এবং আন্তঃনিরীক্ষা বিভাগের প্রধান সভায় অংশগ্রহণ করেন।












