“কথার বাহাদুরি”


খোন্দকার জিল্লুর রহমান :-
হাতের কাছে হাতির ডিম কেউতো দেখেনা
এত বড় ডিম দেখেও কেউতো হাসেনা,
সবাই কেবল আড্ডা করে ঘোড়ার ডিম নিয়ে
একে অপরকে বুঝিয়ে দেয় ঘোড়ার ডিম দিয়ে।

কেউ বাহাদুরি করে বলে হাতি-ঘোড়া গেল তল
কেউ আবার তেড়ে বলে মশা বলে কত জল,
কেহ করে প্রতিযোগিতা হাতি ঘোড়া নিয়ে
কেহ করে সমাজসেবা সারা জীবন দিয়ে।

হাত পাখাতে টাট্টু আঁকেন হাতি ঘোড়ার ছবি
অনেকে আবার আঁকেন বসে অস্ত যাওয়া রবি,
কাজের কাজ একটাই সবার শিল্প-কর্ম করা
নানান কাজে নিয়োজিত থাকা এটাই জীবন ধারা।

সৎ পথে আর সৎ কর্মে করলে বসবাস
কারো জীবনে কখনো যে হয়না সর্বনাস,
এসব কথায় অসৎ লোকের হয় যে গাত্র দাহ
শান্ত সমাজ অশান্ত করে তোলেন কেহ কেহ।

বালির মাঝে পানি দিলে যেমন শুকিয়ে যায়
সমাজ কখনো তাদের থেকে পায়না কোন সহায়,
বড়বড় কথা তাদের মুখেই যেমন সোভা পায়
লোক সমাজে সময়ে তারা আত্মসম্মান হারায়।
________*****______

www.arthoniter30dinbd.com