অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
কাগজ ও মুদ্রন খাতের কোম্পানি সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের বোর্ড সভা আগামী ১৬ সেপ্টেম্বর আহ্বান করা হয়েছে। কোম্পানীটি শেয়ারবাজারে তালিকাভুক্ত,এ তথ্য ডিএসই সূত্রে জানা গেছে।
একইদিন বেলা তিনটায় রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান অফিস ভবনে বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
কোম্পানীটি ঢাকা স্টক এক্সচেঞ্জ লিস্টিং আইন-২০১৫ অনুযায়ী লিস্টেড, বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০২১ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা পর্যদ।
উক্ত সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।












