
খোন্দকার জিল্লুর রহমান :-
নিজস্ব প্রতিবেদক: মো. মাহমুদুল ইসলাম জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (ডিএমডি) হিসেবে যোগ দেন, এর পুর্বে তিনি প্রগতি লাইফ ইন্সুরেন্সের রিজিওনাল কো-অর্ডিনেটর (ঢাকা) হিসেবে কর্মরত ছিলেন।
গত মঙ্গলবার ৬ এপ্রিল, ২০২১ বীমা কোম্পানিটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন মাহমুদুল ইসলাম। সমগ্র বাংলাদেশ তার কর্ম এলাকা হলেও কর্মস্থল জেনিথ ইসলামী লাইফের প্রধান কার্যালয়।বীমা পেশার এই লিজেন্ট মাহমুদুল ইসলাম বীমা পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি (বিআইডিএস)’র ফাউন্ডার প্রেসিডেন্ট ইতিপূর্বে তিনি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে কর্মরত ছিলেন।












