
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সম্প্রতি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেড এর গণকবাড়ী শাখা কার্যালয়ে ‘‘ব্যবসা উন্নয়ন সভা ও বনভোজন-২০২৫’’ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইদ্রিছ মিঞা তালুকদার, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, ডিজিএম। এছাড়াও অনুষ্ঠানে উক্ত শাখা কার্যালয়ের বিভিন্ন পদেও উন্নয়ন কর্মকর্তাসহ বহু সংখ্যক কর্মী ও গ্রাহক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে সফল কর্মীগণের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয়।












