

কলমে : খোন্দকার জিল্লুর রহমান
তারিখ : ২৩০৬২০২৩ সকাল নিজ বাসস্থান, ঢাকা।
তোমার দিঘীর জলে শাপলা শালুক পদ্ম হয়ে ভাসে
তোমার স্বপ্ন রঙ্গিন মনের মাঝে কনক হয়ে হাসে
এই আমাদের জন্ম ভুমি আমাদের-ই বাংলা দেশ
এই আমাদের মাতৃভুমি আমাদের-ই সোনার দেশ।
তোমার বুকে ঝিনুক খুঁজি মুক্তা পাবার আসায়
তোমার মাঝে ঘুরে বেড়াই মুক্ত হাওয়ার নেশায়
এই আমাদের সবুজ শ্যামল মাতৃভুমি বাংলাদেশ
এই আমাদের স্নিগ্ধ চায়ার মন মাতানো পরিবেশ।

তোমার বুকে চাষিরা সব সোনালী ধান ফলাই
তোমার বুকে বেড়ে উঠে শাকসবজি মাস-কলাই
ভোর বেলাতে পাখির ডাকে ঘুম ভাঙ্গানো পরিবেশ
ভোর বেলাতে আজান শুনে সবাই করে নামাজ শেষ।
নৌকা চালায় মাঝি মাল্লারা উজান ভাটির টানে
নৌকা চালায় পাল উড়িয়ে মন মাতানো গানে
গাঁয়ের চাষি নায়ের মাঝি আছে সবাই সুখে বেশ
সেই আমাদের জন্ম ভুমি মাতৃ ভুমি বাংলাদেশ।












