“হোমল্যান্ড লাইফের ৭ পরিচালক গ্রেফতার”


গ্রেফতারকৃত পরিচালকগনের ৭ জন সবাই প্রবাসী, এ ছাড়াও পরস্পর সম্পর্কে আপন ভাই
খোন্দকার জিল্লুর রহমান :
হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রবাসি ৭ পরিচালককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। আজ বুধবার ২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর মতিঝিলে এল্লাল চেম্বারে অবস্থিত হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয় থেকে তাদের গ্রেফতার করার ব্যপারে মতিঝিল থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন, গ্রেফতারের পরপরই তদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিট্রেট কোর্টে (সিএমএম) পাঠানো হয়েছে সুত্র জানায়।
গ্রেফতারকৃতরা হলেন- ১।হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভাইস চেয়ারম্যান জামাল মিয়া, ২। পরিচালক আবদুর রব, ৩। পরিচালক কামাল মিয়া, ৪। পরিচালক আবদুর রাজ্জাক, ৫। পরিচালক আবদুল আহাদ, ৬। পরিচালক জামাল উদ্দিন এবং ৭। পরিচালক আবদুল হাই। এখানে উল্লেখ বিষয় হল যে, বীমা কোম্পানির নিয়মে না থাকলেও গ্রেফতারকৃত পরিচালকগনের চার জনই (২+২) সহদর ভাই। এরা হলেন, জামাল মিয়া ও কামাল মিয়া এবং আবদুল আহাদ ও আবদুল হাই। সবচেয়ে আলোচিত বিষয় হল গ্রেফতারকৃত ৭ জনই দেশে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন ভাইস চেয়ারম্যান এবং ৬ জন পরিচালক হলেও সবাই লন্ডন প্রবাসী বলে নিশ্চিত করা হয়।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, মাগুরা জেলায় দায়েরকৃত তাদের বিরুদ্ধে সিআর মামলা নং- ২২৭, ২২৮, ২২৯, ২৩০/২২ এবং ধারা নং ৪০৬ ও ৪২০ এর পরিপ্রক্ষিতে পুলিশ পরিদর্শক (অপারেশন) কাজী মো. নাসিরুল আমিনের নেতৃত্বে আজ বুধবার বিকেলে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ ব্যপারে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার মণ্ডল বলেন, মামলার বিষয়টি আমরা আগে জানা ছিল না। বিষয়টি জেনে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতেছি।