হাব চট্টগ্রাম অঞ্চলের সদস্যদের সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) চট্টগ্রাম অঞ্চলের সদস্যদের সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময় সভা সম্প্রতি নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। প্রিমিয়ার ব্যাংকের এমডি ও সিইও এম রিয়াজুল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হাবের মহাসচিব এম শাহাদাৎ হোসাইন তাসলিম। হাবের সহসভাপতি ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শাহ্ আলম, প্রিমিয়ার ব্যাংকের এএমডি ও চিফ বিজনেস অফিসার মো. আব্দুল জব্বার চৌধুরী, ডিএমডি মোহাম্মদ শাহ্ আলম, এসইভিপি ও ইসলামিক ব্যাংকিং ডিভিশনের হেড, হজ প্রজেক্ট কমিটির সেক্রেটারি মো. কবীর হোসেন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি