
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে টেধনিং ইনিস্টিটিউটে প্রশিক্ষণ কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন ভুঁইয়া ও একেএম রাশেদুল হক চৌধুরী এবং টেধনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল একেএম ফজলুর রহমান উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে হাবিবুর রহমান ব্যাংকিং সেক্টরের চলমান চ্যালেলেঞ্জ মোকাবেলায় কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও সেবার মানোন্নয়নের পাশাপাশি সততার ওপর জোরারোপ করেন। তিনি ব্যাংকিং নিয়মাচার পরিচালনে সর্বদা সচেষ্ট থাকার আহ্বান জানান।












