“সংসদ বহাল রেখে সুষ্ঠু নির্বাচন অসম্ভব”-কাজী আবুল খায়ের

প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যই সিইসির অসহায়ত্তের প্রমাণ…
খোন্দকার জিল্লুর রহমান:
“একজন সংসদ সদস্যকে জোরপূর্বক এলাকা ছাড়া করার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই” বলে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যই প্রমাণ করে যে সংসদ বহাল রেখে, ক্ষমতাসীন দল কে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তার বক্তব্যে নির্বাচন কমিশনের অসহায়ত্ব এবং ক্ষমতার সীমাবদ্ধতা প্রকট ভাবে ফুটে উঠেছে। ক্ষমতা পরিবর্তনের সাথে বিন্দুমাত্র সম্পর্কিত নয় এমন একটি সিটি কর্পোরেশন নির্বাচনেই যদি সংসদ সদস্য এলাকা ত্যাগ করার অতি সাধারণ আইন ও রাজনৈতিক সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন না করে, তবে সংসদ নির্বাচনে তাদের আচরণ কি হবে হা সহজেই অনুমেয়। সংসদ বহাল রেখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে, ৩৫০জন এমপি, ক্ষমতাসীন দলের সরকার, মন্ত্রী পরিষদ, ক্ষমতাসীনদের আজ্ঞাবহ প্রশাসন কে মাঠে রেখে নির্বাচন কমিশনের পক্ষে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া বর্তমান পরিস্থিতিতে কার্যত অসম্ভব। ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব প্রবীণ রাজনীতিবিদ কাজী আবুল খায়ের আজ এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি জনমত ও বাস্তবতা উপলব্ধি করে, নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচন আয়োজন করতে, অবিলম্বে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনার জন্য সরকারের নিকট জোর দাবী জানিয়েছেন।