শিরোনাম : দিদি মনি (দুষ্টি কলম) ছড়া কবিতা…

খোন্দকার জিল্লুর রহমান
তারিখ : ২৪০১২০২৩

দিদির কাছে বই পড়তে
ভাল্লাগেনা মোর,
ইচ্ছে করে সবার সাথে
ঘুরতে বহু দুর।
ঠান্ডা হাওয়ায় এলো মেলো
কেমন করে হায়,
তোমার সাথে ফুল বাগানে
খেলতে মনে চায়।
উড়ো উড়ো মন যে আমার
থাকতে চায় না ঘরে,
দক্ষিন হাওয়ার তালে তালে
মনের ঘুড্ডি উড়ে।
তাল তমালের ছায়ায় বসে
খেলতে ইচ্ছে করে,
ধুলো বালির কোর্মা পোলাউ
মাটিতে রান্না করে।
ফুল বাগানের ফুলগুলিতে
প্রজা-পতি উড়ে
খায়যে সকল ফুলের মধু
লম্বা চিকন শুঁড়ে।
আমার উড়তে ইচ্ছে করে
প্রজাপতির মত,
সকাল বিকাল সারাটা দিন
ফুলে ফুলে শত।
গল্প শিখায় দিদি আমার
জালিয়ে বাতি রাতে,
খাওয়া দাওয়া খেয়েই আমি
ঘুমাই দিদির সাথে।
***