শিরোনাম : অশনি সঙ্কেত”(দুষ্টি কলম)


কলমে : খোন্দকার জিল্লুর রহমান

আজো স্বাধীন দেশে যখন দৃর্ভিক্ষ আসার কথা শুনি
স্বাধীনতার ৫০ বছর পরে আবার কিষের পদধ্বনি,
জাতি আদায় করে ছিল দীর্ঘ সময়ে স্বাধীনতার স্বাদ
প্রচুর রক্তদিয়ে ১০ মাস যুদ্ধে ঘুচিয়েছে পরাধীনতার অপবাদ।

তবু স্বাধীন দেশে আজ আবার কেনো বর্গির কালো হাত
মাথাছাড়া দেয়ার আগেই ভেঙ্গে দাও এদের নির্লজ্জ বিষদাঁত,
যাদের কারনে স্বাধীন দেশ আজ হয়েছে হিংস্ত্রদের অভয়ারন্য
তাদের কালো হাত ভেঙ্গে দিয়ে আবার স্বাধীনতাকে কর ধন্য।

যাদের তাজাখুনের বিনিময়ে আজ স্বাধীনতার পথচলা
এরা কারা আবার বিবেক বলি দিয়ে করছে তাদের অবহেলা,
স্বাধীন দেশে মেনে নেবেনা রক্তচোষা দেশীয় হায়েনার উদ্ভব
গর্জে উঠবে নতুন প্রজন্ম রুখে দিতে যতসব নিকৃষ্টার তান্ডব

হাটু ভাজকরে হাত জোড় করে নিয়েছিলেম দীপ্ত শপথ
রক্ত দিয়ে হলেও স্বাধীনতা আনবো আন্দোলন করে যুগপথ,
বাধা দিয়ে যারা রক্তের হুলিখেলায মেতে উঠেছিল
বজ্্রমুষ্টি আর ঐক্যবদ্ধ্য হাতের ঝাঁকুনিতে তারা ধুলোয় মিশেগেল।

লুঙ্গি গামছা পরে জীবন বাজি ধরে যারা দিয়েছে স্বাধীনতার স্বাদ
তাদের ভাগ্য আজ ভিখারির সাজ খেতে পায়না দু-মুঠো ভাত,
তখনো যারা বিরুধিদের দোসর হয়ে নিরিহদের করেছে অত্যাচার
তারাই আবার সুযোগ বুঝে করছে স্বাধীন দেশের অর্থ পাচার।

দুর্বিৃত্ব রাজার ছায়াতলে থাকা সকল অশাধু দুর্বিৃত্ব ধনরাজ
লেজুড়বিত্বি আর চামচামি করে নিজে সাজে বড় ধান্দাবাজ,
বাহিরে তারা দেশপ্রেমিক সেজে দেশের অর্থ পাচার করে
তাদের কারনেই দেশের প্রজারা দুর্ভিক্ষ্যের কবলে পড়ে।