
কলমে: খোন্দকার জিল্লুর রহমান:তারিখ: ২৬/০৮/২০২২
সহজ কথা সহজ ভাষায় যায় না বলা,
সহজ পথে সহজ ভাবে যায় না চলা।
সহজ ভাষা সহজে যেমন যায় না বুঝা,
সহজ কাজ সহজেই করা নয়কো সোজা।
কর্ম জীবন ধর্ম জীবন একই ব্যপার নয়,
বাধ্য হলে অনেক কিছুই মেনে নিতে হয়।
মানুষটাকে বাধ্য করে জোর খাটানো যায়,
মনটা সবার স্বাধীন বলে বেঁধে রাখা দ্বায়।
স্বাধীন দেশে স্বাধীন ভাবে যায় না কথা বলা,
আইনের মাঝে দমিয়ে রাখে মুখে লাগিয়ে তালা।
আজব দেশের আজব নীতি কাজের বেলা উল্টো রীতি,
কথার মাজে তুখোর গতি এটাই দেশের চরম ক্ষতি।
আমরা সবাই অবোধ জাতি ঠিক থাকেনা মতিগতি,
যাই বলে তাই মানতে হবে এটাই এখন নিয়ম নীতি।
জ্ঞানি লোকের জ্ঞান হারিয়ে সবাই বলে ধন্য ধন্য,
এসমাজেই বাস করি তাই সবার বিবেক করে শুন্য।
নীতি কথা বললে কেহ কারোর হয় যে গাত্রদাহ,
শাস্তি তাহার পেতেই হবে নাই যে ক্ষমা অনুগ্রহ।
অনিয়মকেই নিয়ম করে ছাড়বেনা কেউ ক্ষমতার মোহ,
জীবন যাবে এমনি করে রক্ষা করার নাই যে কেহ।
তাই বলে সব সহজ কথায় কন্ঠ সবার আছে বাঁধা,
বলতে গেলে চড়াবে শুলে ভয়ে করে তাই সবাই সদা।
চলবে কদিন এমনি করে পড়বে ধরা দিনের শেষে,
অনিয়ম সবই খান্ত হবে যখন জাতি উঠবে ফুঁসে।
—————-***—————–











