শাহ্জালাল ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

রাজধানীর একটি হোটেলে গতকাল শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসজেআইবিএল) ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০১৯’-এর আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা। সম্মেলনে অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, এ কে আজাদ, খন্দকার শাকিব আহমেদ, ইনডিপেনডেন্ট পরিচালক মোশাররফ হোসেন চৌধুরী, শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান আল্লামা মুফতি আবদুল হালীম বুখারী, উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ, এম আখতার হোসেন, আব্দুল আজিজ, মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদ, মিয়া কামরুল হাসান চৌধুরী ও ইমতিয়াজ ইউ আহমেদ উপস্থিত ছিলেন। ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী, বিভিন্ন ডিভিশনের প্রধান ও ১২২টি শাখার ব্যবস্থাপকরা এ সম্মেলনে যোগদান করেন। —বিজ্ঞপ্তি