শওকত আলী চৌধুরী ইস্টার্ন ব্যাংকের নতুন চেয়ারম্যান

মো. শওকত আলী চৌধুরী ইস্টার্ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তিনি উল্লিখিত পদের জন্য নির্বাচিত হন।
স্বনামধন্য ব্যবসায়ী মো. শওকত আলী চৌধুরী শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং, চা উৎপাদন, তৈরি পোশাক শিল্প, রিয়েল এস্টেট, এজেন্সি বিজনেস, ইঞ্জিনিয়ারিং সার্ভিস, কনটেইনার টার্মিনাল ও হ্যান্ডলিং, বাণিজ্যিক ব্যাংকিং, বীমা, শেয়ার ও সিকিউরিটিজসহ বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে ব্যবসা পরিচালনা করছেন। তিনি ১৯৯৩ সালে ইস্টার্ন ব্যাংকের পর্ষদে যোগ দেন। বিজ্ঞপ্তি