যমুনা ব্যাংক লিমিটেড এর সহযোগী ব্যাংক চুক্তির আওতায় মধুমতি ব্যাংক লিমিটেড ও নেক মানি ট্রান্সফার লিমিটেড এর মধ্যে প্রবাসী আয় বিতরণের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে যমুনা ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ, মধুমতি ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিউল আজম এবং নেক মানি ট্রান্সফার লিমিটেড এর পরিচলাক আনোয়ার ইমন ফরাজী উপস্থিত ছিলেন। এছাড়াও যমুনা ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম, সিএফও অসীম কুমার বিশ্বাস, এনআরবি ব্যাংকিং ও ফরেন রেমিট্যান্স ডিভিশনের প্রধান মোঃ আব্দুস সোবহান এবং ট্রেজারী হেড মোঃ মেহেদী হাসান এবং মধুমতি ব্যাংক লিমিটেড এর আন্তর্জাতিক বিভাগের প্রধান ফাহমিদা সাকি এবং নেক মানি ট্রান্সফার এর কান্ট্রি ম্যানেজার শামীম আহমেদসহ নিজ নিজ প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এখন থেকে নেক মানি ট্রান্সফার লিমিটেড এর মাধ্যমে পাঠানো অর্থ/রেমিট্যান্স মধুমিত ব্যাংকের যে কোন শাখা/এজেন্ট পয়েন্ট থেকেও অতি দ্রুত উত্তোলন করা সম্ভব হবে।












