
নাসরিন সাত্তার সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি)-এর স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর স্বতন্ত্র পরিচালক এবং কার্যনির্বাহী কমিটি ও নিরীক্ষণ কমিটি-এর সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
নাসরিন সাত্তার এএনজেড গ্রীন্ডলেজ ব্যাংক, বাংলাদেশ-এ ১৯৮৬ সালে ম্যানেজমেন্ট স্টাফ হিসেবে ব্যাংকিং পেশা শুরু করেন। স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক ২০০০ সালে এএনজেড গ্রীন্ডলেজ ব্যাংক অধিগ্রহণ করে এবং নাসরিন সাত্তার তখন স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকেও বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন অব্যাহত রাখেন। ২০০৬ সালে তিনি স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক-এ রিজিওনাল হেড ফর ডেভেলপমেন্ট অরগানাইজেশনস্ সেগমেন্ট কাভারিং সাউথ এশিয়া হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ২০০৭-২০০৯ সাল পর্যন্ত স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আফগানিস্তান-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি বর্তমানে কনজ্যুমার্ক লিমিটেড, একটি বাংলাদেশ ভিত্তিক কনসাল্টেন্সি প্রতিষ্ঠান-এ চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন।
Nasreen Sattar appointed as Independent Director of Mutual Trust Bank Limited (MTB)
Nasreen Sattar has recently been appointed as an Independent Director of Mutual Trust Bank Limited (MTB). Prior to joining MTB, she was an Independent Director and Member of the Executive Committee & Audit Committee of IPDC Finance Limited.
Nasreen began her banking career with ANZ Grindlays Bank, Bangladesh as a Management Staff in 1986. In 2000, Standard Chartered Bank acquired ANZ Grindlays, and Nasreen continued to serve in various roles within the bank. In 2006, she became Regional Head for Development Organizations Segment covering South Asia, before becoming Chief Executive Officer of Standard Chartered Bank in Afghanistan from 2007 to 2009. Currently, she is the Chairman of Consumark Limited, a Bangladesh-based consultancy firm.












