মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর ২৪/৭ রিসাইক্লার এটিএম বুথ উদ্বোধন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি এমটিবি টাওয়ার, ১১১ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১০০০-এ একটি ২৪/৭ রিসাইক্লার এটিএম বুথের উদ্বোধন করেছে। এমটিবি’র আনিস এ. খান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সদ্য স্থাপিত এমটিবি’র এই ২৪/৭ রিসাইক্লার এটিএম বুথের মাধ্যমে গ্রাহকরা তাৎক্ষণিক ও নিরাপদে অর্থ জমাদান ও উত্তোলন করতে পারবেন। এছাড়াও এর মাধ্যমে গ্রাহকদের জন্য ব্যাংকিং আরো সহজ ও দ্রুত হবে।
এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এমটিবি’র সৈয়দ রফিকুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, মোঃ আনোয়ার হোসেন, হেড অব কার্ডস এবং মোঃ রবিউল আলম, হেড অব অলটারনেট ডেলিভারি চ্যানেল সহ এমটিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

MTB inaugurates its 24/7 Recycler ATM Booth at MTB Tower

Mutual  Trust  Bank  Limited  (MTB)  has  recently  opened  its  first 24/7 Recycler  ATM  Booth  at MTB Tower, 111 Kazi Nazrul Islam Avenue, Bangla Motor, Dhaka 1000. Anis A. Khan, Managing Director & CEO of Mutual Trust Bank Ltd. (MTB) inaugurated the new MTB Recycler ATM Booth through a simple inauguration ceremony. In addition to the regular withdrawal feature, the newly inaugurated MTB 24/7 Recycler ATM Booth has been established with a view to enabling secure real-time cash deposits for reducing both cash-handling activities and time, thereby adding to better banking convenience of the customers.

Syed Rafiqul Haq, Deputy Managing Director & Chief Business Officer (CBO), Mohammad Anwar Hossain, Head of Cards Division and Md. Rabiul Alam, Head of Alternate Delivery Channel (ADC) of MTB along with other senior officials of the bank also attended the event.