মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের বিএএমএলসিও সম্মেলন অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের বিএএমএলসিও সম্মেলন সম্প্রতি রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ১২৯টি শাখার ১২৯ জন মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (বিএএমএলসিও) এতে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অপারেশনাল হেড মো. জাকির হোসেন চৌধুরী। সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের এমডি ও সিইও কাজী মসিহুর রহমান। সভাপতিত্ব করেন এএমডি ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (সিএএমএলসিও) মতিউল হাসান। অতিথি বক্তা ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো. রোকন উজ জামান। ব্যাংকের ডিএমডি মো. জাকির হোসাইন ও আদিল রায়হান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও উপপ্রধান মানি লন্ডারিং প্রতিরোধ কর্মকর্তা শামীম আহম্মদ এবং ভাইস প্রেসিডেন্ট ও মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের প্রধান মো. নাছিম আলমসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি