মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরীআাহ কাউন্সিল সভা অনুষ্ঠিত


অর্থনীতির ৩০ দিন ডেস্ক:
মার্কেন্টাইল ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর শরিআহ্ কাউন্সিল মিটিং কোম্পানীর প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন শরীআহ্ কাউন্সলের মাননীয় চেয়ারম্যান মুফতি সাইয়েদ আহমেদ মুজাদ্দেদী,হেড মুফতি, মাদ্রাসা ই ফুরফুরা, দারুস সালাম, মীরপুর,ঢাকা। সভায় উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর পরিচালনা পর্ষদের মাননীয় উপদেষ্টা ও কোম্পানীর প্রতিষ্ঠাতা  এম কামাল উদ্দিন, মাননীয় পরিচালক এম নাছির উদ্দীন । এছাড়া আরোও উপস্থিত ছিলেন অধ্যাপক এম মুজাহিদুল ইসলাম, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অধ্যাপক মাওলানা এবিএম মাছুম বিল্লাহ, সেক্রেটারী জেনারেল, সেন্ট্রাল শরীআহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশ। ড. মুহাম্মদ ঈসা শাহেদী, সম্পাদক, অনুবাদক ও পরিচালক বায়তুশ শরফ মাদ্রাসা, ঢাকা।মুফতি মুহিবুল্লাহ হিল বাকী, সিনিয়র পেশ ইমাম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, ঢাকা। মোহাম্মদ আক্তারুজ্জামান, ডিএমডি এন্ড সিএফও। শেখ আব্দুর রশিদ, ডিএমডি। মোঃ মজিবুল মাওলা লিটন, এএমডি।মোহাম্মদ আলী, কোম্পানী সেক্রেটারী। মোঃ সালাহউদ্দীন, সদস্য সচিব- শরীআহ কাউন্সিল। এছাড়া কোম্পানীর বিভাগীয় প্রধানগন এসময় উপস্থিত ছিলেন। সভায় শরিআহ্ কমপ্লায়েন্স প্রতিবেদন উপস্থাপন করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইদুল আমিন । সভায় কাউন্সিল কোম্পানীর শরীআহ্’র সার্বিক কার্যক্রম নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।