ডিসিসিআই অডিটোরিয়াম অ্যান্ড বিজনেস লাউঞ্জে গতকাল মধুমতি ব্যাংক লিমিটেডের ‘অর্ধবার্ষিক এজেন্ট ব্যাংকিং ব্যবসা সম্মেলন ২০১৮’ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর। বিশেষ অতিথি ছিলেন মধুমতি ব্যাংকের পরিচালক এ মান্নান খান, অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) লোকাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ও উপসচিব মো. পারভেজ হাসান। এ সময় ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম, ডিএমডি কাজী আহ্সান খলিল ও ইউডিসি এজেন্ট পয়েন্টের উদ্যোক্তারাসহ ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে মধুমতি এজেন্ট ব্যাংকিংয়ের অর্ধবার্ষিক ব্যবসার বিভিন্ন সূচক নিয়ে বিস্তারিত আলোচনাসহ চলতি বছরের বাকি সময়ের ব্যবসায়িক কর্মপরিকল্পনা হাতে নেয়া হয়। বিজ্ঞপ্তি












