
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সম্প্রতি ইসলামি শরি’আহ ভিত্তিক জীবন বীমাকারী প্রতিষ্ঠান বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর কলমাকান্দা সার্ভিস পয়েন্ট, নেত্রকোণায় ব্যবসা পরিকল্পনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায়প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সুলতান হোসেন খাঁন, প্রকল্প প্রধান (ভাইব্র্যান্ট প্রকল্প)। এছাড়াও সভায় আরোও উপস্থিত ছিলেন ভাইব্র্যান্ট প্রকল্পের উপ-প্রকল্প প্রধান মোঃ কাওছার আহমেদ, প্রধান কার্যালয়ের ব্রাঞ্চ সার্ভিসেস বিভাগের প্রধান শাহাদাত হোসেন ভূইয়াসহ প্রমুখ। ব্যবসা পরিকল্পনা ও উন্নয়ন সভায় সভাপতিত্ব করেন কলমাকান্দা সার্ভিস পয়েন্ট অফিসের ইনচার্জ ও সহকারী প্রকল্প প্রধান আব্দুল হাসিম। সভায় প্রধান অতিথি ইসলামি শরি’আহ মোতাবেক পরিচালিত বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের সুদমুক্ত বীমা সেবা মানুষের নিকট পৌঁছে দেয়া এবং গ্রাহক স্বার্থ সংরক্ষনে সর্বাধিক গুরুত্ব প্রদানের জন্য আহ্বান জানান। একই সাথে যোগ্য লোকদের নিয়োগের মাধ্যমে সংগঠন শক্তিশালী করতে জোড়ালো তাগিদ প্রদান করেন এবং ২০২৩ সালে সকলের অভিষ্ট ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্য কামনা করেন।












