বার্জারের ‘ঈদ আনন্দ বাড়াতে, গাড়ি আসবে বাড়িতে’ অফারের বিজয়ীদের পুরস্কার বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। গত কোরবানির ঈদ উপলক্ষে ঐ অফার ঘোষণা করেছিল বার্জার। গত ৯ অক্টোবর র্যাফেল ড্রয়েল মাধ্যমে ৫১ জন বিজয়ী নির্বাচন করা হয়।
বিজয়ীদের টয়োটা একুয়া হাইব্রিড ও টয়োটা ভিটজ প্রাইভেট কার, আইফোন টেন, স্যামসাং নোট নাইন, কুয়ালালামপুর, ব্যাংকক, কক্সবাজার ও সিলেট সস্ত্রীক ভ্রমণ, সোফাসেট, এসি, স্মার্ট টিভিসহ বিভিন্ন গৃহস্থলী সামগ্রী দেওয়া হয়।
রাজধানীর উত্তরায় বার্জারের প্রধান কার্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বার্জার পেইন্টেসের সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মহসিন হাবিব চৌধুরী, জেনারেল ম্যানেজার (মার্কেটিং) এ কে এম সাদেক নেওয়াজ প্রমুখ।











